পাকিস্তান দল ঢাকায়
সবার আগে কানাডা। দুই দিন পর আজ শুক্রবার ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দল। রাত আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শহীদ আফ্রিদিরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশে কোনো খেলা নেই পাকিস্তানের। তবে এখানে রয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ। দলটির সব কটি খেলাই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তান লড়বে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি ফতুল্লায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি।
পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইউনুস খান, আসাদ শফিক, সাঈদ আজমল, উমর গুল, উমর আকমল, আবদুল রাজ্জাক, আবদুর রেহমান, ওয়াহাব রিয়াজ, শোয়েব আখতার, জুনায়েদ খান ও আহমেদ শেহজাদ|
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন